শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সদস্য-সদস্যাদের বহুল প্রতীক্ষিত একটি স্বপ্নের বাস্তবায়নের শুরু হলো বর্তমান পরিচালক মন্ডলীর (২০২৫-২০২৮ খ্রি.) হাত ধরে। শুলপুর মিশন মাঠ সংলগ্ন শুলপুর ক্রেডিটের নিজস্ব জমিতে ৬ এপ্রিল ২০২৬ খ্রি. রোজ সোমবার (ইস্টার মানডে) আনুষ্ঠানিক ভাবে ৬ তলা বিশিষ্ট অফিস ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মি. মজেস রড্রিক্স, প্রার্থনা ও আশীর্বাদ করেন শুলপুর মিশনের সহকারী পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শাওন আন্তনী রোজারিও। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন নির্মাণ কাজের কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান 'জেনাস বিল্ডার্স' এর স্বত্তাধীকারী মি. জেনাস পল কুইয়া, ওয়ার্ড মেম্বার ও স্থানীয় জনপ্রতিনিধি মি. নয়ন রোজারিও, সাবেক মহিলা মেম্বার মিসেস্ কনকন গমেজ, শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস-চেয়ারম্যান মি. বাপ্পী কস্তা, সেক্রেটারি মি. জন তাপস গিলবার্ট রোজারিও, ডিরেক্টর মি. রঞ্জন হালদার, মিসেস্ শিল্পী গমেজ, মিসেস্ রুচিতা রোজারিও, মি. টেইসন রড্রিক্স ও মি. তনয় ডী' ক্রূশ, ঋণ কমিটির সদস্য মি. অরুণ স্টিফেন দেশাই ও মিসেস্ চামেলী রোজারিও, অভ্যন্তরীন নিরীক্ষা কমিটি ও ভবন নির্মাণ কমিটির সদস্য মি. প্রত্যয় জন রোজারিও (সভাপতি, জাগৃতি সংঘ) ও অফিস ভবন নির্মাণ কমিটি এবং সম্মানিত উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, মি. হেবল গমেজ (সাবেক চেয়ারম্যান, কো-অপ্ট), মি. অলড্রিন এলিও রোজারিও (সাবেক সেক্রেটারি), মি. জনি লিও রড্রিক্স (সাবেক সেক্রেটারি, কো-অপ্ট), মি. জোনাস এল. গমেজ, মি. অর্ঘ সিপ্রিয়ান পিরীজ (সেক্রেটারি, খুশী সংঘ) এবং সাবেক ট্রেজারার মি. লরেন্স টমাস কস্তা (নরেন) সহ আরও অনেক সম্মানিত সদস্য-সদস্যা।