বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪৩৩ সন, এই শুভদিন থেকে শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ওয়েব সাইট ও ওয়েব-মেইল সার্ভিস শুরু করা হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এই সেবাটির শুভ উদ্বোধন করা হবে। শুলপুর ক্রেডিটের যে সকল সদস্য-সদস্যা জীবিকার প্রয়োজনে বা অভিবাসনের প্রয়োজনে বিদেশে বা শুলপুর মিশনের বাহিরে কোথাও অবস্থান করছেন তাঁদের হাতের মুঠোয় শুলপুর ক্রেডিট কে পৌছে দিতেই বর্তমান পরিচালক মন্ডলী যথাযথ গুরুত্বের সাথে ওয়েব সাইট ও ওয়েব-মেইল সার্ভিস শুরু করেছেন। বর্তমান চেয়ারম্যান মি. মজেস রড্রিক্স বলেছেন, 'যত দূরেই থাকুক আমাদের শুলপুর ক্রেডিটের সম্মানিত সদস্য-সদস্যাগণ সকলে আমাদের সেবার আওতায়ই থাকুক'। সকল সম্মানিত সদস্য-সদস্যাদের ইন্টারনেট ভিত্তিক এই অন-লাইন সেবায় সু-স্বাগতম।