গত ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রোজ শুক্রবার শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পরিচালক মন্ডলীর সকল সদস্য-সদস্যা, উপ-কমিটি সমূহের সকল সদস্য-সদস্যা, সমিতির সকল কর্মীবৃন্দ, উপদেষ্টা মন্ডলী ও শুলপুর মিশনের কেন্দ্রীয় সংগঠন জাগৃতি সংঘের সভাপতি/সেক্রেটারি, বড়ইহাজী খুশী সংঘের সভাপতি/সেক্রেটারি, শুলপুর সেন্ট যোসেফ ক্লাবের সভাপতি/সেক্রেটারি এবং মজিৎপুর সেন্ট জেভিয়ার্স ক্লাবের ভাড়প্রাপ্ত সভাপতি, সকলের প্রাণবন্ত অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা ও কর্মশালা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুলপুর ক্রেডিটের চেয়ারম্যান মি. মজেস রড্রিক্স, প্রারম্ভিক প্রার্থনা ও বাইবেল পাঠ পরিচালনা করেন শুলপুর ক্রেডিটের ডিরেক্টর মিসেস্ শিল্পী মারীয়া গমেজ ও মিসেস্ রিক্তা গমেজ। প্রশিক্ষণ প্রদান করেন কারিতাসের প্রশিক্ষক মি. চয়ন রিবেরু এবং হাউজিং সোসাইটির মিডিয়া-পাবলিকেশন ও পাবলিক রিলেশন বিভাগের ম্যানেজার মি. সাগর সঞ্জীব কোড়াইয়া। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের সামাজিক ও পালকীয় দায়-দায়িত্ব বিষয়ে বক্তব্য রাখেন শুলপুর মিশনের শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার কমল আন্দ্রিয়াজ কোড়াইয়া। শুলপুর ক্রেডিটের চেয়ারম্যান মি. মজেস রড্রিক্সের পরিচালনায় ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা, প্রশিক্ষণ ও কর্মশাললার অন্যান্য কর্মসূচিগুলো অত্যন্ত প্রাণবন্তভাবে সুসম্পন্ন হয়েছে। ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা, প্রশিক্ষণ ও কর্মশাললার আলোচ্য বিষয় ও কর্মসূচি গুলো ছিল, Good Governance in Co-operative/ সমবায়ে সুশাসন, সমবায় প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মীদের দায়-দায়িত্ব, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের সামাজিক ও পালকীয় দায়-দায়িত্ব, Strategical Planning/ কৌশলগত পরিকল্পনা (SMART পদ্ধতি), শুলপুর ক্রেডিটের SWOT Analysis ও Group Work এবং ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা ও নতুন প্রোডাক্ট। ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা, প্রশিক্ষণ ও কর্মশাললার মাধ্যমে যে সকল বিষয় উঠে এসেছে সেগুলোর মধ্য থেকে পরিচালক মন্ডলীর নিকট গ্রহণযোগ্য ও যুগোপযোগী বিষয়গুলো পরবর্তী বার্ষিক সাধারণ সভায় আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থাপন করা হবে। শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সার্বিক উন্নয়নে সকলের অংশগ্রহণ একান্তভাবে কাম্য।