শুলপুর সাধু যোসেফ ধর্মপল্লীর ছাত্র/ছাত্রী ও যুবক/যুবতীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলা ধূলায় অংশগ্রহণের লক্ষে মিশনের খেলার মাঠটি সর্বদা খেলার উপযোগী রাখার জন্য শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষ থেকে পরিচালক মন্ডলীর পক্ষে চেয়ারম্যান মি. মজেস রড্রিক্স কর্তৃক জাগৃতি সংঘের ব্যবস্থাপনা কমিটির বরাবর একটি ঘাস কাটার মেশিন হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্মানিত পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, ঋণ কমিটি, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি ও জাগৃতি সংঘের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।