২৯/০৫/২০২৬খ্রি. তারিখ রোজ শুক্রবার শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর গৌরব ও সাফ্যলের ৬০ বছর (হীরক জয়ন্তী) উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় কমল কোড়াইয়া, ক্রেডিট ইউনিয়নের পরিচালক মন্ডলীর সদস্যগণ, উপদেষ্টা কমিটির সদস্যগণ, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্যগণ, ঋণ কমিটির সদস্যগণ এবং অফিস কর্মকর্তা ও কর্মীবৃন্দ। উল্লেখ্য যে, পরবর্তীতে নতুন অফিস ভবন উদ্বোধন ও হীরক জয়ন্তী অনুষ্ঠান সকল সদস্যগণকে নিয়ে যথাযথ মর্যাদায় ও মহা আড়ম্বরে একসাথে পালন করা হবে।